ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চাঁদপুরে ১৭৩ প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে পাঠদান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

চাঁদপুরে ১৭৩ প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে পাঠদান

চাঁদপুরের আট উপজেলায় ১৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব ভবনের কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের আট উপজেলায় মোট ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৭৩টি বিদ্যালয়ের ভবনকে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এসব ভবনের অনেকগুলোতেই বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিদিন মাথার ওপর ঝুঁকিপূর্ণ ছাদ নিয়ে শ্রেণিকক্ষে বসছে কোমলমতি শিশুরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনগুলোর সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোসাদ্দেক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ ও অতি জরাজীর্ণ বিদ্যালয়গুলোর তালিকা ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শিক্ষক ও অভিভাবকরা বলছেন, শুধু নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলেই হবে না, ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Posted ৬:৪৯ এএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।