ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   259 বার পঠিত

চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামে একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরের খুলশী থানা এলাকার সজিব জুস ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আমরা সজিব জুস ফ্যাক্টরিতে আগুন লাগার খবর জানতে পারি। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৪:৫৩ এএম | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।