নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 248 বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সারা দেশে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুরে বিএনপির বিশেষ দোয়া-মাহফিলে যোগ দিয়েছেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। শনিবার সকালে ফ্লাইটে নিজ জন্মস্থান সৈয়দপুর আসেন তিনি। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আগে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে সরকারপাড়ায় নিজ দাদাদাদির কবর জিয়ারত করেন।
দোয়া মাহফিলের একপর্যায় বেবী নাজনীন বলেন, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে স্বৈরশাসক আওয়ামী সরকারের আমলে ১৬ বছর তিনি নানাভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন। এ কারণে বন্ধ হয়ে যায় তার পেশাগত ও রাজনৈতিক সব কর্মকাণ্ড। অহেতুক আটকসহ নানা হেনস্তার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন তিনি।
৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ১০ নভেম্বর দেশে ফেরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সকল নেতাকর্মী
Posted ৪:৫৩ এএম | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।