| মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট | 147 বার পঠিত

ক্রিকেটের তিনটি নিয়মে পরিবর্তন আনলো অভিভাবক সংস্থা আইসিসি। সংস্থাটির চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহীদের) কমিটির বৈঠকে এই তিন নিয়মে পরিবর্তন অনুমোদন করা হয়। যেগুলো আগামী জুন মাস থেকেই কার্যকর করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
১ জুন লর্ডস টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ওই ম্যাচ থেকেই পরিবর্তিত তিন নিয়ম কার্যকর হবে। যে তিনটি নিয়মে পরিবর্তন আনা হলো, সেগুলো হলো- তার একটি অন ফিল্ড আম্পায়ারের আউট দেওয়ার ক্ষেত্রে সফট সিগন্যাল সংক্রান্ত। একটি বাধ্যতামূলক হেলমেট পরিধান সংক্রান্ত। এবং ফ্রি হিটের নিয়মেও সামান্য পরিবর্তন আনা হয়েছে।
আগের নিয়ম অনুযায়ী মাঠে কোনো আউট নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হলে ফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দিয়ে টিভি আম্পায়ারের সহযোগিতা নিতেন। ১ জুন থেকে চালু হতে যাওয়া নতুন নিয়মে এটি থাকছে না। এখন থেকে ফিল্ড আম্পায়ারের কোনো সফট সিগন্যাল দিতে হবে না। তিনি সরাসরি টিভি আম্পায়ারের কাছ থেকে জেনে নিবেন ব্যাটসম্যান আউট হয়েছেন নাকি আউট হননি।
এ বিষয়ে আইসিসি এক বিবৃতিতি জানিয়েছে, ফিল্ড আম্পায়ার যেকোনো সিদ্ধান্ত দেওয়ার আগে টিভি আম্পায়ারের সঙ্গে আলোচনা করে নিবেন। ক্রিকেট কমিটির গেল কয়েক বছরের সভায় সফট সিগন্যাল নিয়ে আলোচনা হয়েছে। কমিটি লম্বা সময় ধরে আলোচনা করে এ বিষয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এটা অপ্রয়োজনীয়। ক্যাচের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য।’
আর তিনটি ক্ষেত্রে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করেছে আইসিসি। সেগুলো হলো-
১. পেস বোলারের বল মোকাবিলার সময় ব্যাটসম্যানকে অবশ্যই হেলমেট পরতে হবে।
২. উইকেটরক্ষক যখন উইকেটের খুব কাছ থেকে কিপিং করবেন তখন অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। এবং
৩. কোনো ফিল্ডার যখন ব্যাটসম্যানের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন তখন।
এ বিষয়ে আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘সভায় আমরা খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করেছি। যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সভায় সিদ্ধান্ত নিয়েছে উক্ত তিন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট পরা বাধ্যতামূলক করার।’
এছাড়া ফ্রি হিটের নিয়মে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যদি ফ্রি হিটে কোনো ব্যাটসম্যান বোল্ড আউট হন এবং রান নেন তাহলে সেটি তার নামের সাথে যুক্ত হবে। আগে যেটি বাই রান হিসেবে যুক্ত হতো।
Posted ২:৩৪ এএম | মঙ্গলবার, ১৬ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।