শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কেনিয়া থেকে পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

কেনিয়া থেকে পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার

কেনিয়া থেকে দুই হাজারের বেশি জীবন্ত ‘কুইন গার্ডেন অ্যান্ট’ বা রানি পিঁপড়া পাচার চেষ্টার অভিযোগ আনা হয়েছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। একইসঙ্গে তাঁর এক কেনীয় সহযোগীর বিরুদ্ধে বন্যপ্রাণীর প্রজাতির অবৈধ ব্যবসার অভিযোগ আনা হয়েছে।

রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সপ্তাহে ঝাং কেকুন নামের চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ তাঁর লাগেজ থেকে পিঁপড়ার একটি বড় চালান জব্দ করে। লাগেজে প্রতিটি পিঁপড়াকে টেস্ট টিউবে ও টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় মঙ্গলবার নাইরোবির একটি আদালতকে জানানো হয়, ঝাং কেকুন তাঁর কেনীয় সহযোগী চার্লস মওয়াঙ্গির কাছে থেকে প্রতি ১০০টি পিঁপড়া ১০ হাজার শিলিং (৭৭ ডলার) দরে কিনেছিলেন।

কেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ ও এশিয়ায় রানি পিঁপড়ার চাহিদা বাড়ছে। সেখানে সংগ্রাহকরা এগুলোকে পোষা প্রাণী হিসেবে রাখেন। তবে ঝাং কেকুনের উদ্দেশ্য এমন ছিল কি না তা কেনীয় কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।

নাইরোবির গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। ঝাংয়ের আইনজীবী ডেভিড লুসওয়েতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অভিযুক্তরা জানতেন না তারা আইন ভঙ্গ করছেন। তারা পিঁপড়াগুলো দেশের বাইরে বিক্রির সম্ভাবনা দেখেছিলেন। ভেবেছিলেন এর মাধ্যমে জীবিকা নির্বাহ করা সম্ভব।

গত বছরের মে মাসে কেনিয়ার একটি আদালত কয়েক হাজার জীবন্ত রানি পিঁপড়া পাচার চেষ্টার দায়ে চার ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড অথবা ৭ হাজার ৭০০ ডলার জরিমানা করেছিল। ওই পিঁপড়াগুলো ইউরোপ ও এশিয়ার সংগ্রাহকদের কাছে পাঠানোর কথা ছিল।

Facebook Comments Box

Posted ৪:২০ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।