শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এসএসসি পরীক্ষায় ‘জিরো টলারেন্স’, ১০ দফা জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষা ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

এসএসসি পরীক্ষায় ‘জিরো টলারেন্স’, ১০ দফা জরুরি নির্দেশনা মাউশির

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছে সরকার। পরীক্ষাকেন্দ্রে অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত শনিবার ২৮ জানুয়ারি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব পরীক্ষাকেন্দ্রে আধুনিক নজরদারি ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মূল বিষয়গুলো হলো—
প্রতিটি পরীক্ষাকেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা সচল রাখা বাধ্যতামূলক। কোথাও ক্যামেরা নষ্ট থাকলে পরীক্ষা শুরুর আগেই তা মেরামত করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

সব কক্ষে কাঁটাওয়ালা দেয়ালঘড়ি স্থাপন নিশ্চিত করতে হবে, যাতে পরীক্ষার্থীরা সময় ব্যবস্থাপনায় সুবিধা পায়। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কোনো পরীক্ষার্থী যেন নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে।

কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসংবলিত নোটিশ টানাতে হবে, যাতে সবাই নিয়ম মেনে চলে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে এসএসসি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:২০ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।