ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

উদ্ভাবন-দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান শিল্প সচিবের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

উদ্ভাবন-দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান শিল্প সচিবের

দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব বলেন, ‘উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা।’ দেশের সম্পদ ও সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই উৎপাদনশীলতা বৃদ্ধির মূল লক্ষ্য বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছে উল্লেখ করে আব্দুন নাসের খান বলেন, দেশের বিভিন্ন সমস্যা সৃজনশীল চিন্তার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, এসব প্রকল্পে তার প্রতিফলন রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো উদ্যোগ উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শিল্প সচিব বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।’

তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি সিঁড়ি তৈরি করে দেওয়া, যার মাধ্যমে তারা আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বিসিআইসি ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে ৫০টি স্টল সাজানো হয়। উদ্বোধনের পর শিল্প সচিব মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Facebook Comments Box

Posted ৬:৩৯ এএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।