ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এ ঘটনায় ইরানের রাজধানী তেহরান ও কারাজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’

ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

তবে ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সংবাদমাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরানে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে ওয়াশিংটনকে এই হামলা সম্পর্কে আগেই জানানো হয়েছিল।

 সিবিএস নিউজ জানিয়েছে, ইরানে ইসরাইলের হামলার সবশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেকে জানানো হচ্ছে। তবে ইসরাইলের বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়ে থাকতে পারে।  তবে ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল, তা এখনো পরিষ্কার নয়।

Facebook Comments Box

Posted ৩:৪৬ এএম | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।