বিশ্ব ডেস্ক | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে। রাজধানীর পূর্ব ও পশ্চিমাংশে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বিমান হামলার প্রেক্ষাপটে দেশের আরও অনেক শহর থেকে বিস্ফোরণের খবর আসছে। খবর আল-জাজিরার
বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হলে একজন নিহত হন। খোররামাবাদ ও উর্মিয়ায় দুটি আবাসিক এলাকায় হামলার ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলা নতুন নয়। ইতোমধ্যে এক হাজার ৫০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং চলমান হামলার কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া ইসফাহান, কারাজ ও আহভাজ শহরেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আহভাজে বিস্ফোরণের ফলে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এসবের মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের স্থাপনাও রয়েছে।
Posted ১১:১৭ এএম | সোমবার, ২৩ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।