সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আফগান টেস্টে খেলা হচ্ছে না তামিমের

  |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   137 বার পঠিত

আফগান টেস্টে খেলা হচ্ছে না তামিমের

বুধবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।

চোটের কারণে এই টেস্টে আগে থেকেই নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন জানা গেল দেশ সেরা ওপেনার তামিম ইকবালও খেলতে পারবেন না। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভোগা তামিমকে দেখে খেলার অনুমতি দেননি টিম ম্যানেজমেন্ট। টেস্টে খেললে হয়তে আফগানদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সার্ভিস পাওয়া যাবে না।

শুধু তাই নয়, সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে খেলার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট।

তামিমের পরিবর্তে আফগান টেস্টে ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয়।

Facebook Comments Box

Posted ৩:০৩ পিএম | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।