রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির কবলে পড়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। মাঠের আচরণবিধি লঙ্ঘনের পৃথক দুটি ঘটনায় এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আইসিসির নিয়ম অনুযায়ী তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

লঙ্কান ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেন নাহিদা। ব্যাটারকে সাজঘরে ফেরার পথে ‘সেন্ড-অফ’ ইঙ্গিত দেওয়ায় তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারে আম্পায়ারের এলবিডাব্লিউ সিদ্ধান্তের প্রতিবাদ জানান শারমিন। মাঠ ছাড়তে বিলম্ব করার পাশাপাশি ব্যাটে বল লেগেছে বোঝাতে ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানার পাশাপাশি তৃতীয় আম্পায়ার ডলি রানী সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি এই অভিযোগগুলো উত্থাপন করেন। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া শাস্তি দুই ক্রিকেটারই মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসের মধ্যে নাহিদা ও শারমিনের জন্য এটিই প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমেরিট পয়েন্টের সংখ্যা বাড়লে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি থাকে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৩৪ এএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।