ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়নে তানজিদ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়নে তানজিদ

জুলাই মাসের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। তার সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ের সাদা বলের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তানজিদ। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৫৩ গড়ে ১৫৯ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩।

টি-টোয়েন্টি সিরিজেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ৭০ গড়ে করেন ১৪০ রান, স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭। দুই ফরম্যাট মিলিয়ে জুলাইয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ।

অন্যদিকে জুলাইয়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন গ্রিভস। দুই টেস্টে ২১৫ রান করার পাশাপাশি শিকার করেন ৮ উইকেট। পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৫ উইকেটও নেন তিনি।

হ্যারি ব্রুকও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন। পাঁচ ম্যাচে ২২৯ রান করেন ইংলিশ অধিনায়ক। ২১৪.০১ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্রুক জেতেন সিরিজসেরার পুরস্কারও।

এখন গ্রিভস, ব্রুক ও তানজিদের মধ্য থেকে নির্বাচিত হবেন জুলাইয়ের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অব দ্য মান্থ’।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।