| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 193 বার পঠিত

লাইভ পারফরম্যান্সের সময় মঞ্চ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকার পপতারকা কোস্টা টিচের। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর।
এতে জানানো হয়, শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আল্ট্রা সাউথ আফ্রিকা মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করার সময়ে স্টেজ ভেঙে পড়ে যান কোস্ট টিচ। তাৎক্ষণিকভাবে সবকিছু সামলে আবারও গান গাইতে শুরু করেন কোস্টা। তরুণ এ শিল্পীর প্রাণ শক্তি দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু কিছু সময় পরে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
কোস্টা টিচের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে পোস্ট করেছে কোস্টা টিচের পরিবার। এ বিবৃতিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে আমাদের বাড়ির দরজায় মৃত্যু কড়া নেড়েছে। আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতিকে চুরি করে নিয়ে গেছে।
শিল্পীর পরিবার আরো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার মানুষ তাকে কোস্টা টিচ নামেই চিনত। তার মৃত্যুর খবর জানার পর আমাদের বুক কষ্টে ফেটে যাচ্ছে। যারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই।
কোস্টা টিচ মাত্র ২৮ বছর বয়সে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। বিগ ফ্লেক্সা, সুপারস্টার, মাহ গ্যাং, গোটের মতো গানগুলি বানিয়েছিলেন তিনি।
Posted ৩:০৯ পিএম | রবিবার, ১২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।