ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিশ্ববাজারে তেলের দাম ফিরল যুদ্ধ পূর্ববর্তী অবস্থায়

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

বিশ্ববাজারে তেলের দাম ফিরল যুদ্ধ পূর্ববর্তী অবস্থায়

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধির আশায় বিশ্ববাজারে তেলের দামের পতন অব্যাহত আছে। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে গেছে।

আগামী আগস্ট মাসে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৬ ডলার বা ১.৪৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৬৮ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৭৬ সেন্ট (১.০৮ শতাংশ) কমে ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৬৯ দশমিক ৫৮ ডলারে।

সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য এর আগে তেলের দাম নির্ধারিত হয়েছিল ৭৩ দশমিক ৫৯ ডলার। সেটির তুলনায় আগস্টের ব্রেন্ট ক্রুড কম দামে বিক্রি হওয়াটা বাজারে স্বল্পমেয়াদে পর্যাপ্ত সরবরাহের ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট একটি ফোরামে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের প্রবাহ এখন যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এই প্রণালি দিয়ে অন্তত ২ কোটি ব্যারেল তেল বাইরে পাঠানো হয়েছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানান ক্রিস রাইট। কারণ প্রণালিটি এখনো মাইনমুক্ত হয়নি।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক রেহাই পাওয়ার পর ইরানও তাদের তেল বিক্রি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এ কারণে বিশ্বজুড়ে খালাসযোগ্য অপরিশোধিত তেলের দামও কমে গেছে।

Facebook Comments Box

Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।