বিশ্ব ডেস্ক | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ১০ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে। এখনো ১ হাজার ৮০০ জন প্রক্রিয়ার মধ্যে আছেন। প্রতিদিনই ওপারে (বাংলাদেশে) পাঠানো হচ্ছে।
বিধানসভা বাজেট অধিবেশনে মঙ্গলবার এসব কথা বলেন শুভেন্দু। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবে শুভেন্দু বলেন, ‘আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, তারা অনুপ্রবেশকারী তারা ভারতীয়। তারা আসলে অনুপ্রবেশকারী, এটা একদম স্পষ্ট।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। অনুপ্রবেশকারীদের জেলে খাবার, কাপড় ও ওষুধ দিতে পারব না। কোনও ভারতীয়র দুঃশিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন।’
অনুপ্রবেশকারীদের বিষয়ে সরকারের নীতির ব্যাখ্যায় শুভেন্দু বলেন, ‘আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফকে দাও। নো জেল।’
সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বেড়া তৈরির জন্য ইতোমধ্যে বিএসএফকে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।
অনুপ্রবেশকারীদের রাজ্য ছেড়ে পালানোর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘বেড়া দেওয়ার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকেও তাড়াতাড়ি চলে যেতে বলুন।’
কলকাতার বেনিয়াপুকুর এলাকায় ‘সোহরাওয়ার্দি এভিনিউ’-এর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রাখার বিষয়ে শুভেন্দু বলেন, ‘এ রাজ্যে সোহরাওয়ার্দির নাম থাকবে না। কলকাতাতে মোগল, পাঠানের নামও থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, নোয়াখালীর দাঙ্গা আর অত্যাচারী ব্রিটিশ- কারও নাম রাখার ক্ষেত্রে পাঁচবার ভাবতে হবে।’
বিরোধী দল তৃণমূলের বিধায়কদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনারা মুসলমানদের ভুল পথে পরিচালিত করেছেন। স্কুল-কলেজে না পাঠিয়ে কেন খারিজি মাদ্রাসায় পাঠাবেন? কেন ডাক্তার, প্রকৌশলী করবেন না?’
Posted ৫:৫৬ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।