শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রেস্তোরাঁ উদ্বোধন করলো গরু

  |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

রেস্তোরাঁ উদ্বোধন করলো গরু

সাধারণত নতুন কোনো দোকান বা রেস্টুরেন্ট খুললে উদ্বোধন বা ফিতা কাটার জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে আনা হয়। তবে উত্তর প্রদেশের একটি রেস্টুরেন্ট এগুলোর কোনোটিই ধার নেয়নি। রেস্টুরেন্টটি উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে একটি গরু আনা হয়। তাকে পূজা দেওয়া হয়, তারপর সেই গরু দিয়ে দোকানটি উদ্বোধন করা হয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইম্‌স।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গরুকে সাজিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসা হয়। প্রধান অতিথিকে শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। তখন রেস্টুরেন্টের মালিক নিজেই তাকে খাওয়ান।

কিছু লোককে প্রধান অতিথিকে আলিঙ্গন করতেও দেখা যায়। সূত্রের খবর, এই রেস্তোরাঁর মালিক লখনউয়ের সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শৈলেন্দ্র সিং। তিনি বলেন, ‘আমাদের কৃষি ও অর্থনীতি গরুর ওপর নির্ভরশীল। তাই আমরা গোমাতার সঙ্গে আমাদের রেস্টুরেন্ট খুললাম। আমার রেস্টুরেন্টে পাওয়া সমস্ত খাবার অর্গানিক।

Facebook Comments Box

Posted ২:৪১ এএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।