বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৫

  |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   93 বার পঠিত

ভারতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশের খারগোনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে পড়ে ১৫ জন নিহত হয়েছে। আহত হন ২০ থেকে ২৫ জন যাত্রী।

মঙ্গলবার (৯ মে) সকালে মধ্যপ্রদেশের খারগোন জেলার ডোঙ্গারগাঁও সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র মঙ্গলবার (৯ মে) জানান, ৪০ আরোহী নিয়ে বাসটি ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের সেতু থেকে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযানে নেমেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্য সরকার। তাদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া গুরুতর আহতদের ৫০ হাজার ও যারা ছোটখাটো আহত হয়েছেন তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেবে মধ্যপ্রদেশ সরকার।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৪৪ এএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।