রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিমানবালা হওয়ার যোগ্যতা ও বেতন।

  |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   104 বার পঠিত

বিমানবালা হওয়ার যোগ্যতা ও বেতন।

বিমানবালা হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ আছে । সেই সঙ্গে আছে আকর্ষণীয় বেতন, অ্যাডভেঞ্চার, গ্ল্যামার এবং অন্যান্য সুযোগ-সুবিধাও। তাই এই পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্ন কীভাবে বাস্তবে রূপ নিবে সেই বিষয়গুলো জানেনে না অনেকেই। তাই বিমানবালা হতে চাইলে যোগ্যতানুসারে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

বিমানবালা হওয়ার যোগ্যতা

বিমানবালা হিসেবে এয়ারলাইন্সগুলো স্মার্ট, উদ্যমী এবং বন্ধুসুলভ ব্যক্তিদের খুঁজে থাকেন। বয়সসীমা উল্লেখ্য থাকে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। আর অবিবাহিতরা এক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। শারীরিক যোগ্যতায় মেয়েদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হবে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে।

চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬ (চশমা অথবা কন্টাক লেন্স ব্যবহার করা যাবে না)। হাতে কোনও কাটা দাগ, ট্যাটু থাকতে পারবে না। বিমানবালার মাথার চুল অবশ্যই কাঁধের ওপর পর্যন্ত ছোট রাখা আবশ্যক। চুল লম্বা হলেও সেভাবে সাজিয়ে রাখতে হবে। চুলের রঙ হতে হবে স্বাভাবিক। প্রত্যেক বিমানবালার হাত ও পায়ের নখ ছোট রাখা বাধ্যতামূলক। বিমানবালাদের কমপক্ষে ২০ মিটার সাঁতার কাটার সক্ষমতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

বিমানবালার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি বা এ লেভেল। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলা ও লেখায় দক্ষ হতে হবে। অন্য ভাষা জানা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেখা হয়। এছাড়া বিমানবালা হয়ে ওঠার জন্য বিভিন্ন কোর্সগুলো করা থাকলে অগ্রাধিকার পাবেন। দীর্ঘ প্রস্তুতি না থাকলেও কিছু প্রশিক্ষণ কোর্স করে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোতে চাকরির সুযোগ নেওয়া যায়।

বিমানবালাদের কাজ কী?

বিমানবালার কাজ যাত্রীদের খাবার পরিবেশন করা, তাদের নির্দিষ্ট আসন খুঁজে পেতে সহায়তা করা, ওভারহেডে মালপত্র ওঠানামায় সহযোগিতা করা, যাত্রীদের কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া ইত্যাদি। সব মিলিয়ে ফ্লাইটের অভ্যন্তরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় যাত্রীদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত থাকেন বিমানবালারা।

বিমানবালার বেতন ও সুযোগ-সুবিধা

বিমানবালাদের বেতন ক্যারিয়ারের শুরুতে পাওয়া যায় ৪০ থেকে ৬০ হাজার টাকা। অভিজ্ঞতার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বেতনও। বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে শুরুতে বেতন হয়ে থাকে এক লাখ টাকার বেশি। বিভিন্ন দেশে পৌঁছানোর পর সেখানে থাকার জন্য পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ পাবেন। দীর্ঘদিন চাকরি এবং কাজের পারফর্মেন্স ভালো হলে মেলে প্রমোশন। সেক্ষেত্রে বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধাও বেড়ে যায়। 

শুধু বিমানবালার নিজের জন্যই নয়, তার পরিবারের সদস্যদের জন্যও আছে নানা ধরনের সুবিধা। পরিবারসহ বিভিন্ন দেশে ট্যুর করার সুযোগও রয়েছে এই পেশায়। বিমানবালা হয়ে যত বেশি আকাশ ভ্রমণ করবেন, উপার্জন করার সুযোগ রয়েছে তত বেশি।

Facebook Comments Box

Posted ১০:১৩ এএম | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।