শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বাংলাদেশ সোসাইটির আজীবন সদস্যপদ নিতে তেমনসাড়া মিলছে না

  |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   74 বার পঠিত

বাংলাদেশ সোসাইটির আজীবন সদস্যপদ নিতে তেমনসাড়া মিলছে না

বাংলাদেশ সোসাইটি চাইছে কবরস্থান প্রকল্পের সম্প্রসারণ করতে। এ জন্য প্রয়োজন অর্থের। বাংলাদেশ সোসাইটির বর্তমান নেতারা এই অর্থ জোগাড় করার চেষ্টা করছেন। এ জন্য নতুন করে সোসাইটির আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে। আজীবন সদস্য হওয়ার জন্য ফি দিতে হবে ৫০০ ডলার। কেউ চাইলে এককভাবে সদস্য হতে পারেন আবার পরিবারের সদস্যদের নিয়েও সদস্য হওয়া যাবে। আবার কেউ চাইলে স্বামী-স্ত্রী দুজনই সদস্য হতে পারবেন। এ জন্য নির্ধারিত ফি রয়েছে। সোসাইটির লক্ষ্য ৫০০- ১০০০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া। তবে এখন পর্যন্ত আজীবন সদস্যপদ নিতে তেমন সাড়া মিলছে না বলে জানা গেছে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রচার সম্পাদকসহ বর্তমান কমিটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করে আগ্রহীরা সদস্য হতে পারবেন। এই সদস্যপদ দিতে বর্তমান কমিটির কোনো বাধা নেই বলে তারা দাবি করেছেন। বলেছেন, সোসাইটি নিয়ে মামলা থাকলেও সদস্যপদ দিতে কোনো বাধা নেই। যারা লাইফ মেম্বার হতে আগ্রহী, তারা আবেদন করতে পারেন।

দায়িত্ব নেওয়ার পর নতুন করে কতজন লাইফ মেম্বার হওয়ার আবেদন করেছেন এবং কতজনকে তা দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, আমরা আজীবন সদস্যপদ দিচ্ছি। তবে এখনো আশানুরূপ সাড়া মিলছে না। কেন মিলছে না এমন প্রশ্নে তিনি বলেন, এর সঠিক কারণ বলতে পারছি না। তবে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমা ও কালক্ষেপণের ব্যাপারে কারো কারো মনে দোটানা থাকতে পারে। তারা মনে করতে পারেন, আজীবন সদস্য হলে আবার কোনো ঝামেলা হয় কি না অথবা অন্য কারণও থাকতে পারে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সোসাইটির সদস্য হতে কোনো ধরনের বাধাবিঘ্ন নেই। তাই আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন।
তিনি আরো বলেন, নতুন করে আজীবন সদস্যপদ দেওয়ার একটি বড় কারণ হচ্ছে, আমরা বাংলাদেশ সোসাইটির কবরস্থান সম্প্রসারণ ও কবরের সংখ্যা বাড়াতে চাইছি। করোনায় আমাদের কমিউনিটির অনেক মানুষ মারা গেছেন। এ সময় আমরা অনেক কবর হস্তান্তর করেছি। এ কারণে কবরের সংখ্যা কমে গেছে। আমরা নিজেদের কমিউনিটির মানুষ ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষের জন্য কবরের ব্যবস্থা করেছি।

রুহুল আমিন সিদ্দিকী বলেন, সোসাইটির কবরস্থান সম্প্রসারণ প্রকল্পটি অনেক বড় প্রকল্প। আশা করছি, মানুষ এতে সাড়া দেবেন এবং সোসাইটির আজীবন সদস্যপদ নেবেন। আমরা এর মাধ্যমে কবরস্থানের জন্য একটি বড় ফান্ড তৈরি করতে চাই। তাই কমিউনিটির মধ্যে যারা এখনো সদস্যপদ নেননি, তাদের অনুরোধ করছি, সোসাইটির সদস্যপদ নিয়ে মহতী একটি কাজে শরিক হতে।

Facebook Comments Box

Posted ২:৩৪ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।