মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পারমাণবিক সাবমেরিন থেকে ‘কে-৪’ নামের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলের কাছে ওই পরীক্ষাটি চালানো হয় গত মঙ্গলবার। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সাড়ে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষভেদে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনম উপকূলের কাছে ৬ হাজার টন ওজনের আইএনএস আরিঘাত নামের সাবমেরিন থেকে পরীক্ষাটি চালানো হয়। তবে এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি দুই টন পারমাণবিক বোঝা বহন করতে সক্ষম। পরীক্ষা চালানোর সময় প্রযুক্তিগত সব ধরনের মানদণ্ড ও লক্ষ্য পূরণ হয়েছে কি না কিংবা কোনো ঘাটতির বিষয় পরে এক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ণ কার্যকর স্থিতি অর্জনের জন্য একাধিক পরীক্ষা প্রয়োজন হয়।

কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরীক্ষা করা হয় গত নভেম্বরে। আইএনএস অরিঘাত ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন।

Facebook Comments Box

Posted ৩:০৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।