মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিলামে বিক্রি হলো পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর, দাম জানেন কত?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   429 বার পঠিত

নিলামে বিক্রি হলো পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর, দাম জানেন কত?

পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মঙ্গলগ্রহের সবচেয়ে বড় টুকরোটি নিউইয়র্কে এক ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিলামে ৫.৩ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা) বিক্রি হয়েছে।

মঙ্গলগ্রহের এই উল্কাপিণ্ডটির নাম এনডব্লিউ ১৬৭৮৮। এর ওজন ২৫ কেজি (৫৪ পাউন্ড)। এটি ২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের সাহারা মরুভূমিতে আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে, একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় মঙ্গল থেকে বিচ্ছিন্ন হয়ে এটি ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীতে এসে পড়ে।

উল্কাপিণ্ড হলো ধূমকেতু, গ্রহাণু বা মহাজাগতিক পাথরের সেই অংশগুলো, যা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে।

নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স জানায়, এই উল্কাপিণ্ডের সর্বশেষ দর ছিল ৪.৩ মিলিয়ন ডলার। কিন্তু কর ও অন্যান্য ফি-সহ মোট মূল্য দাঁড়ায় ৫.৩ মিলিয়ন ডলার। ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

সোথেবি’স একে ‘অবিশ্বাস্য রকমের দুর্লভ’ হিসেবে বর্ণনা করেছে। লালচে-বাদামি রঙের এই পাথরটি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত প্রায় ৪০০টি মঙ্গলীয় উল্কাপিণ্ডের অন্যতম।

এটি পৃথিবীতে পাওয়া দ্বিতীয় বৃহত্তম মঙ্গলীয় পাথরের তুলনায় ৭০ শতাংশ বড় এবং মঙ্গলগ্রহ থেকে পাওয়া পৃথিবীর সব উপাদানের প্রায় ৭ শতাংশই এই এক টুকরোতেই রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।