| রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ২১ এপ্রিল মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হয়। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে ঈদুল ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা ও সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।
পার্কচেস্টার জামে মসজিদের প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ। তিনি পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মৌলভী নূরুল ইসলাম। ঈদ জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদসহ অন্যান্য কর্মকর্তারা।
Posted ১২:৪৪ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।