| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 184 বার পঠিত

কখনও আমির খানকে একহাত নিচ্ছেন। তো কখনও আলিয়া ভাটকে। এবার তাঁর লক্ষ্যে ‘ফিল্ম মাফিয়া’রা। অর্থাৎ, করণ জোহর আর তাঁর গ্যাং। তিনি তাঁদের ‘ভিখারি ফিল্ম মাফিয়া’ বলে সম্বোধন করেছেন। এবং বিস্ফোরক অভিযোগ করেছেন, তিনি নায়কের বিছানায় শোননি। তাই তাঁকে ‘পাগল’ ঘোষণা করার চেষ্টা করেছিল। শুধু কি এই? তাঁকে নাকি ১-২ বা জেলে পোরার চেষ্টাও করা হয়েছিল!
কঙ্গনা তাঁর পুরনো মেজাজে ফিরতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ। আমির খান তাঁকে ‘জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী’ বলতে ভুলে গিয়েছিলেন। সেই ক্ষোভে তিনি আমিরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রণবীর কাপুর-আলিয়া ভাট নাকি তাঁকে নকল করেন। তাঁর পিছু ধাওয়া করেন। কঙ্গনার পিছনে গুপ্তচরও লাগিয়ে রেখেছেন। এরপরেই ছিল এই মারাত্মক অভিযোগ। সেই রেশ থিতোতেই নতু বিষয় নিয়ে হাজির তিনি।
টুইটে তাঁর সপাট দাবি, ‘বলিউডের বাকি নায়িকাদের মতো তো নই। খিলখিলিয়ে হেসে উঠতে পারি না। বিয়ের রাতপার্টিতে ডাকলেই নাচতে চলে যাই না। ছবিতে আইটেম গানে নাচি না। এমনকি, রাতে নায়কের বিছানায় ডাক পড়লে সাফ মানা করে দিয়েছিলাম। তাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল ভিখারি ফিল্ম মাফিয়ারা। সেই সুবাদে জেলে পোরারও চেষ্টা হয়েছিল। যদিও তারা ব্যর্থ।’ কঙ্গনার আরও দাবি, তাঁরা তাঁর মনোভাবকে অহঙ্কার ভেবে ভুল করেছিলেন। নিজেদের না শুধরে নায়িকাকে শোধরানোর আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন!
পরপর এই ধরনের টুইট প্রকাশ্যে আসতেই নিন্দা, সমালোচনার ঝড় আছড়ে পড়ে কঙ্গনার উপরে। নেট বাসিন্দারা দাবি করেন, এক ধরনের খেলা বন্ধ করতে। তাঁর জীবনের এই গল্পগুলো তাংরা আর শুনতে আগ্রহী নন! তারপরেও কঙ্গনা এই ধরনের কুরুচিকর টুইটের জন্য কারওর কাছেই ক্ষমা চাননি।
Posted ১:৪৭ এএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।