বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

আইফোনের যন্ত্রাংশ তৈরি করা ভারতের শীর্ষস্থানীয় একটি কোম্পানির নেটওয়ার্কে ‘সাইবার নিরাপত্তা বিঘ্ন’ হওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পণ্য তৈরির জন্য অ্যাপলের নির্ধারণ করে দেওয়া কাঠামো (সাপ্লায়ার স্পেসিফিকেশনস) সংক্রান্ত তথ্য এই হামলার কারণে ফাঁস হয়ে গেছে।
ভারতে আইফোনের যন্ত্রাংশ তৈরি করে শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স। তাদের নেটওয়ার্ক থেকে চুরি হওয়া প্রায় ৬০০ গিগাবাইটের বেশি ডেটা ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার প্রযুক্তিবিষয়ক বিশেষায়িত নিউজ সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ডার্ক ওয়েবে এমন কিছু তথ্য পাওয়া গেছে, যা ‘অ্যাপল সাপ্লায়ার স্পেসিফিকেশনস’ এবং টেসলার উৎপাদন সংক্রান্ত নথি বলে মনে হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। অ্যাপল ও টেসলায় এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও সাড়া দেয়নি। টাটা ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, কোম্পানিটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত করেছে। তবে এর ফলে তাদের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
ওই মুখপাত্র বলেন, ‘কয়েক সপ্তাহ আগে টাটা ইলেকট্রনিক্স কিছু সিস্টেমে একটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা শনাক্ত করেছিল। এরপর পর তাৎক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা কার্যকর করা হয়।’
অ্যাপল চীনের বাইরে নিজেদের উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এর অন্যতম বড় সুবিধাভোগী দেশগুলোর মধ্যে একটি ভারত। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলায় নিজেদের উপস্থিতি বাড়ানোর এই চেষ্টায় ডেটা ফাঁসের ঘটনা নয়াদিল্লির জন্য বড় ধাক্কা।
Posted ৫:৪০ এএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।