ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৪৭ বছর পর ভিসা ফি বাড়াল জাপান, কার্যকর জুলাই থেকে

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

৪৭ বছর পর ভিসা ফি বাড়াল জাপান, কার্যকর জুলাই থেকে

বিদেশি নাগরিকদের ভিসা ফি প্রায় পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। ১৯৭৮ সালের পর এই প্রথমবারের মতো দেশটি ভিসা ফি বাড়াল। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গেল-এন্ট্রি ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে বেড়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। একইভাবে মাল্টিপল-এন্ট্রি ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী তসুশিমিৎসু মোতেগি বলেন, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এতে পর্যটন খাতে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

জাপানি ইয়েন দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থানে রয়েছে এবং গত কয়েক বছরে ঐতিহাসিকভাবে কম মূল্যের কাছাকাছি নেমে এসেছে। এ অবস্থায় দেশটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর রেকর্ড ৪২.৭ মিলিয়ন বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন।

এদিকে মে মাসে জাপানের পার্লামেন্টে বিদেশিদের আবাসন ও ভিসা-সংক্রান্ত অন্যান্য ফিও বাড়ানোর একটি আইন পাস হয়। নতুন নিয়ম অনুযায়ী স্থায়ী বসবাসের আবেদন ফি সর্বোচ্চ ৩ লাখ ইয়েন পর্যন্ত হতে পারে, যা আগের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।
সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ১০:৪৬ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।