ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজে ‘সার্ভিস ফি’ আরোপ নিয়ে যৌথ বিবৃতি দিল ইরান-ওমান

বিশ্ব   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

হরমুজে ‘সার্ভিস ফি’ আরোপ নিয়ে যৌথ বিবৃতি দিল ইরান-ওমান

হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার জন্য কী ধরনের খরচ বা ‘সার্ভিস ফি’ নেওয়া হতে পারে তা নির্ধারণে ওমান ও ইরান আলোচনা করবে। মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জলপথটির ওপর দুই দেশেরই সার্বভৌম অধিকার আছে।

জাহাজ থেকে আদায়ের জন্য সম্ভাব্য এই ‘ফি’-কে টোল বলতে নারাজ তেহরান। তারা বলেছে, এটি ‘মেরিটাইম সার্ভিস ফি’ বা সামুদ্রিক সেবামূল্য। বিবৃতি অনুযায়ী, বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হবে।

এই গ্রুপের লক্ষ্য হবে নৌচলাচল ব্যবস্থাপনা, সেবা ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সমঝোতায় পৌঁছানো। গত সপ্তাহেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর তারা সামুদ্রিক সেবামূল্য আরোপ করবে।

মঙ্গলবারের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে ওমানের রাজধানী মাসকাটে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর। সেখানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত ৬০ দিনের টোলমুক্ত সময়সীমা শেষ হওয়ার পর এই ফি কার্যকর হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ ওমান ও ইরান উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে মিলে প্রণালিটির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবার বিষয়ে আলোচনা করবে।

Facebook Comments Box

Posted ৫:৫৪ এএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।