সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬০

  |   মঙ্গলবার, ২৭ জুন ২০২৩   |   প্রিন্ট   |   211 বার পঠিত

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬০

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ৪২২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৪২২ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২৫ পিএম | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।