| বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 107 বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ করা হয়।
এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের ৪ লাখ ৭৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী ৩২৩টি কেন্দ্রে অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রমোশনের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ।
ফলাফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে 16222 নম্বরে Send করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
Posted ৭:২৭ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।