| সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে বাবা মেয়েসহ আট জন দগ্ধ হয়েছেন।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা জানান, তারা ধূপখোলা মাছ বাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম। আর পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত করা হচ্ছিলো। সকালে হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।
দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। পরিবারের অন্য দুইজনের দগ্ধের পরিমাণ বেশি নয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ বিষয়ে জানান, গেন্ডারিয়া ঘটনায় দগ্ধ হয়ে প্রথমে তিনজন পরে আরও পাঁচজন আসেন চিকিৎসা নিতে। তারা সবাই পুরাতন বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
Posted ৬:৪৯ এএম | সোমবার, ০১ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।