বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এবার বিলাসবহুল হোটেল ব্যবসায় সালমান খান

  |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

এবার বিলাসবহুল হোটেল ব্যবসায় সালমান খান

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। সে তালিকায় এবার হতে যাচ্ছে নতুন সংযোজন।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, মুম্বাইয়ে একটি পাঁচতারা হোটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন ভাইজান।

প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে একটি সম্পত্তি কিনেছিলেন সালমান খান। যেখানে এর আগে বাড়ি বানাতে চেয়েছিলেন সালমান। তবে এখন বদলে গেছে সালমানের সেই পরিকল্পনা।

স্পেয়ার অ্যান্ড অ্যাসোশিয়েট নামের আর্কিটেক্ট সংস্থা সালমান খানের পরিবারের তরফ থেকে বিএমসির কাছে হোটেলের যাবতীয় প্ল্যানিং জমা দিয়েছিল। যাতে সুবজ সংকেত দিয়েছে বিএমসি। সালমান খানের মা সালমা খানের নামে এই প্রপার্টি কিনেছেন ভাইজান। এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনড হোটেলের উচ্চতা হবে ৬৯.৯ মিটার।

অত্যাধুনিক এই হোটেলে থাকবে বিলাসবহুল জীবনের সমস্ত সুবিধা। প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে ক্যাফে এবং রেস্তোরাঁ। তৃতীয় তলায় থাকবে জিম এবং সুইমিং পুল। চতুর্থ তলা ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে থাকবে ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার। সপ্তম থেকে উনিশ তলা পর্যন্ত থাকবে হোটেল রুম।

গত বছরের এপ্রিলে নিজের মালিকানাধীন বান্দ্রার একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন সালমান। যার মাসিক ভাড়া দেড় কোটি টাকা।

কাজের ক্ষেত্রে আপাতত জোরকদমে ‘টাইগার ৩’-এর শুটিং সারছেন সালমান। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই স্পাই ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবির অপেক্ষায় দিন গুণছে সালমান-ক্যাটরিনা ভক্তরা। সেখানে নাকি শাহরুখ খানের ক্যামিও-ও থাকবে।

Facebook Comments Box

Posted ২:২৫ পিএম | রবিবার, ২১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।