| শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট | 156 বার পঠিত

ইনস্টাগ্রামে শুরু হলো নতুন ফিচার। এবার থেকে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনেও GIF দেওয়া যাবে, ঠিক যেমন দেওয়া যায় ফেসবুকে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ইনস্টাগ্রাম কমেন্টে GIF পোস্ট করতে পারবেন। এনগ্যাজেট সূত্রে এই রিপোর্ট পাওয়া যায়।
মেটা সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে এক ভিডিও আলোচনায় অ্যাডাম জানিয়েছেন, অনেকদিন ধরেই এই ফিচারের জন্য দাবি ছিল। ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট স্ট্রীমে Giphy GIFs সার্চ ও শেয়ার করতে পারবেন।
ইনস্টাগ্রাম পোস্টে এতদিন শুধুমাত্র লিখে বা ইমোজিতেই কমেন্ট করা যেত।
ইনস্টাগ্রাম অ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করলেই পাওয়া যাবে এই নতুন ফিচার।
Posted ৪:২৫ এএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।