বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অধিভুক্ত সাত কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

  |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

অধিভুক্ত সাত কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলবে ভর্তি আবেদনের কার্যক্রম। এবার সাত কলেজে ভর্তির আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৬ জুন (শুক্রবার) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন (শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে ১৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচর্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাত কলেজের স্নাতকের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে। এবছর স্নাতক ১ম বর্ষে (২০২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোন আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের সমান সংখ্যক আসনের ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ছিল ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে-বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

Facebook Comments Box

Posted ৩:৩৬ এএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।