ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল ডেল্টার বিমান

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল ডেল্টার বিমান

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) অনুভূত এ ভূমিকম্পে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরেও। রানওয়েতে ফাটল সৃষ্টির আশঙ্কায় অবতরণের ঠিক আগমুহূর্তে ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিলের নির্দেশ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছের শহর ম্যানহাটন বিচের উপকূলীয় এলাকায় ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। মূল কম্পনের পর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়।

ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া একটি তেল শোধনাগারে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ার পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা বিভাগ ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।

বিভাগটি আরও সতর্ক করে বলেছে, ভূমিকম্প কখন ঘটবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। তাই সম্ভাব্য পরবর্তী কম্পন ও পরাঘাত মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান। ঠিক অবতরণের আগমুহূর্তে কম্পন অনুভূত হলে রানওয়েতে ফাটল সৃষ্টির আশঙ্কায় পাইলটকে অবতরণ বাতিলের নির্দেশ দেওয়া হয়। রানওয়ের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবতরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনার ভিডিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, বিমানটির অবতরণ বাতিলের সিদ্ধান্ত যথাযথ ছিল। রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত সেখানে কোনো ফাটল সৃষ্টি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

এদিকে ভূমিকম্পের পরবর্তী একটি কম্পনে বিমানবন্দরের একটি টার্মিনালের সাদা ছাদের প্যানেল খুলে নিচে পড়ে যায়। একই টার্মিনালের কয়েকটি জানালাও ভেঙে যায়।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

Posted ৬:৩৪ এএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।