ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেসির ভোট পেয়েছেন ১১ ফুটবলার, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মেসির ভোট পেয়েছেন ১১ ফুটবলার, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তা

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের ফুটবলার কারা, তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভোটার হিসেবেও কাদের এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, এবার প্রকাশ্যে এসেছে সেই তথ্য। ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকায় রয়েছেন চার আর্জেন্টাইন। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রান্স ফুটবল’ মেসির দেওয়া ভোটের হিসাব প্রকাশ করেছে। এতে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কার এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফির ভোটে তাঁর পছন্দের ফুটবলারদের নাম উঠে এসেছে।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন মেসি। সে সময় জাতীয় দলের অধিনায়কেরা এ পুরস্কারের ভোটার ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফির ভোটেও অংশ নিচ্ছেন তিনি।

মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাঁদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। মূল ব্যালন ডি’অরের ভোটে জায়গা পেয়েছেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। আর কোপা ট্রফির ভোটে স্থান পেয়েছেন গারনাচো।

মেসির ভোটের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ আসরেই তাঁকে ভোট দিয়েছেন মেসি। এর মধ্যে দুইবার ইনিয়েস্তাকে প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন তিনি। এ ছাড়া সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজও একাধিকবার পেয়েছেন মেসির ভোট।

২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত ওই আসরে নিজের প্রথম ভোটটি দিয়েছিলেন আনহেল দি মারিয়াকে। দ্বিতীয় পছন্দ ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে রেখেছিলেন হাভিয়ের মাশ্চেরানোকে।

নিয়ম অনুযায়ী, ব্যালন ডি’অরের ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফুটবলার যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

অন্যদিকে, কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দের তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন তরুণ তারকার নাম। ২০২৬ সালের ভোটে তাঁর প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইয়ামাল।

ব্যালন ডি’অরে মেসির ভোট

২০১১: জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও আগুয়েরো।

২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সার্জিও আগুয়েরো।

২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, নেইমার।

২০১৪: আনহেল দি মারিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাশ্চেরানো।

২০১৫: লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা।

কোপা ট্রফিতে মেসির ভোট

২০২১: পেদ্রি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।

২০২২: গাভি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।

২০২৩: জামাল মুসিয়ালা, পেদ্রি, জুড বেলিংহ্যাম।

২০২৪: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো।

২০২৫: লামিনে ইয়ামাল, দেজিরে দুয়ে, পাউ কুবারসি।

২০২৬: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, ইব্রাহিম মাজা।

Facebook Comments Box

Posted ৭:৪৪ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।