ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৬ কারখানায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৬ কারখানায়

গাজীপুরের শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও কর্মস্থল থেকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরাও অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন।

এ পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি বিবেচনায় ছুটি ঘোষিত কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কাশিমপুর ও জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫১ এএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।