ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ ফুটবলে ভারতের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে দলটি।
৮০ মিনিটের ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে ব্যর্থ হয় ভারতীয় যুবারা। বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলেও ব্যবধান বাড়ে।
টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। অন্যদিকে, এই দুই ম্যাচে কোনো গোল হজম করেনি বেনিন।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন।
দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ।
Posted ১২:২৯ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।