ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২০২ ইনিংসেই ১০ হাজার! টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রোহিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

২০২ ইনিংসেই ১০ হাজার! টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন রোহিত

নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

মাইলফলকটি স্পর্শ করতে রোহিতের প্রয়োজন ছিল মাত্র দুই রান। ইনিংসের শুরুতেই সেই রান তুলে নিয়ে ২০২তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন তিনি।

এর আগে ওপেনার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল ও সনাৎ জয়াসুরিয়া। তাদের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত।

রোহিতের এই কীর্তিতে ভেঙে গেছে টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ২০০৪ সালের ১৮ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৪তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন টেন্ডুলকার। তার চেয়ে ১২ ইনিংস কম খেলেই এবার সেই মাইলফলকে পৌঁছে গেলেন রোহিত।

এদিকে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুভমান গিলের নেতৃত্বাধীন দল ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ম্যাচে ভারতীয় একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন নীতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ। পাশাপাশি ওয়ানডে অভিষেক হয়েছে অংশুল কাম্বোজের।

Facebook Comments Box

Posted ১১:২৯ এএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।