ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এশিয়ান গেমস: এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   165 বার পঠিত

এশিয়ান গেমস: এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে জয় অধরাই রইল বাংলাদেশ নারী হকি দলের। গ্রুপপর্বের শেষ ম্যাচে এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দলটি। এরপর ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা।

তৃতীয় কোয়ার্টারে আবারও ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে ব্যবধান ২-২ করেন। শেষ কোয়ার্টারে হুয়াং ইউ-টিং নিজের দ্বিতীয় গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ওই ব্যবধানেই ম্যাচ হারে বাংলাদেশ।

এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের বিপক্ষে ১৩-০ গোলের হার দিয়ে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্ট পায় দলটি।

শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-এর টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চীন।

Facebook Comments Box

Posted ৮:০৭ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।