ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এশিয়ান গেমসে টানা তৃতীয় হার, দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

এশিয়ান গেমসে টানা তৃতীয় হার, দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের হতাশা আরও বাড়ল। দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে আসরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বুধবার সকালে কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারেই বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় তারা। পঞ্চম মিনিটে ছোই জিউনের গোলে শুরু হয় গোলের মিছিল। এরপর ১২ ও ১৫ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান পার্ক সুংয়ে।

দ্বিতীয় কোয়ার্টারেও কোরিয়ার আক্রমণের চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। ২৩ মিনিটে নিজের তৃতীয় গোল করেন পার্ক সুংয়ে। এরপর পার্ক মিহিয়াং ও কিম সনআ আরও দুটি গোল করেন। এই কোয়ার্টারেই নিজের দ্বিতীয় গোলটি করেন ছোই জিউন।

শেষ দুই কোয়ার্টারে গোলের সংখ্যা কমলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল দক্ষিণ কোরিয়ার হাতে। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আরও একটি গোল করে ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা। ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন পার্ক সুংয়ে।

এর আগে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছেও হারতে হয় তাদের। এবার দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্বে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের নারী হকি দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। আগামী ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।

Facebook Comments Box

Posted ৭:৫১ এএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।