ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্পেন-ফ্রান্সের লড়াই, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

স্পেন-ফ্রান্সের লড়াই, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

স্পেনের তারকা লামিন ইয়ামাল বলেছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের এই সেমিফাইনাল। তার বক্তব্যে মনে প্রশ্ন জাগবে, ইয়ামালের বয়সই তো ১৮। খেলেছেনই বা কটা ম্যাচ, দেখেছেনই বা কী! অন্য দিক থেকে ভাবলে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের লড়াই। যে কারণে ইয়ামাল পুরো ক্যারিয়ারের সেরা ম্যাচ হয়ে থাকতে পারে এই লড়াই।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স-স্পেন। ম্যাচের আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’ জানিয়েছে, দুই দলের খেলোয়াড়দের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলার। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৩৭ হাজার কোটি টাকা। যে কারণে ম্যাচটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ।

কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও মাইকেল ওলিসদের মতো তারকাদের নিয়ে ফ্রান্স দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার। খুব একটা পিছিয়ে নেই লামিন ইয়ামাল, পেদ্রি, পাও কুবার্সিদের নিয়ে গড়া তরুণ স্পেন দল। তাদের দলের মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।

দলীয় হিসাবে ফ্রান্স একটু এগিয়ে গেলেও স্বতন্ত্র খেলোয়াড়ের ক্ষেত্রে ফ্রান্সের এমবাপ্পের চেয়ে এগিয়ে স্পেনের ইয়ামাল। বার্সা তরুণ ইয়ামালের ট্রান্সফার মার্কেটে বর্তমান দাম প্রায় ২৩.৪ কোটি ডলার। ফরাসি তারকা এমবাপ্পের মূল্য সেখানে ২১ কোটি ডলার। মাইকেল ওলিসে ও পেদ্রি, দুজনেরই দামই প্রায় ১৭.৫ কোটি ডলার।

স্পেনের দলে থাকা তিন গোলরক্ষকই তারকা ও দামী। একাদশে জায়গা না পেলেও আর্সেনালের ডেভিড রায়া কিংবা বার্সার হুয়ান গার্সিয়ার বাজারদর অনেক। স্পেনের তিন গোলরক্ষকের বাজারদর ১১.৪ কোটি ডলার। মাইক মাইগন্যানদের দাম ৬.৭ কোটি ডলার। তবে উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, দায়ত উপামেকানোর দাম স্পেনের কুবার্সি, লাপোর্তে ও পেদ্রো পেরোদের চেয়ে বেশি। ফ্রান্সের যেখানে ৪৭.৩ কোটি ডলার, স্পেনের রক্ষণভাগ সেখানে ৩৩.৭ কোটি ডলারের।

Facebook Comments Box

Posted ৫:২৯ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।