শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজে জাহাজ চলাচল বন্ধ ঘোষণার পরেই বাড়ল তেলের দাম

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

হরমুজে জাহাজ চলাচল বন্ধ ঘোষণার পরেই বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, বন্দর আব্বাস ও জাস্কের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

এছাড়াও মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে তেলের দামে। মূলত হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, তেলের দাম ব্যারেল প্রতি দুই ডলারের বেশি বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৪ পিএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।