বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ। তবে এই দলে ২৬ জন খেলোয়াড় থাকলেও কোচ এক আবেগঘন বার্তায় মোট ২৭ জনের নাম উল্লেখ করেছেন।

গত বছর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া ফরোয়ার্ড দিয়োগো জোটাকে সম্মান জানিয়ে তাকে দলের ‘প্রতীকী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন মার্টিনেজ। দিয়োগো জোটার অভাব অপূরণীয় উল্লেখ করে কোচ জানান, এই বিশ্বকাপ অভিযানে দিয়োগো জোটা মানসিকভাবে দলের সঙ্গেই থাকবেন।

মার্টিনেজের ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ এক মেলবন্ধন দেখা গেছে। রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগে রাখা হয়েছে একঝাঁক প্রতিভাবান তরুণকে।

আসন্ন বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রোনালদোরা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মোকাবিলা করবে পর্তুগিজরা।

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: দিয়েগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেসজ, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

Facebook Comments Box

Posted ৭:১০ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।