খেলাধুলা ডেস্ক | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাফটা টিভি পুরস্কার ২০২৬। এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘অ্যাডোলেসেন্স’। দর্শকপ্রিয় এই সিরিজটি চারটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে আসরের অন্যতম সেরা অর্জন করেছে।
নেটফ্লিক্সের ২০২৫ সালের বহুল চর্চিত ব্রিটিশ ক্রাইম ড্রামা মিনি-সিরিজ একটি ১৩ বছর বয়সী ছেলের খুনের অভিযোগে গ্রেপ্তার এবং তার পরবর্তী মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব নিয়ে তৈরি হয়েছে। স্টিফেন গ্রাহাম ও জ্যাক থর্ন নির্মিত সিরিজটি সেরা সীমিত ধারাবাহিকের পুরস্কার পাওয়ার পাশাপাশি অভিনয় বিভাগেও দারুণ সাফল্য পেয়েছে।
সিরিজটির জন্য স্টিফেন গ্রাহাম সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। এছাড়া ওয়েন কুপার সেরা পার্শ্ব-অভিনেতা এবং ক্রিস্টিন ট্রেমারকো সেরা পার্শ্ব-অভিনেত্রীর সম্মাননা লাভ করেন। এর আগে কারিগরি দক্ষতার জন্যও সিরিজটি দুটি বাফটা ক্রাফট পুরস্কার জিতেছিল।
এবারের আয়োজনে আরও সম্মাননা পেয়েছেন স্টিভ কুগান, নার্গেস রাশিদি ও ক্যাথরিন পার্কিনসন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তারা পুরস্কৃত হয়েছেন। অন্যদিকে সেরা আন্তর্জাতিক ধারাবাহিকের পুরস্কার জিতেছে দ্য স্টুডিও। পুরস্কার গ্রহণের সময় সেথ রোগান আবেগঘন বক্তব্যে সম্মাননাটি প্রয়াত সহশিল্পী ক্যাথরিন ও’হারাকে উৎসর্গ করেন।
Posted ৩:৪৬ এএম | সোমবার, ১১ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।