নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রতিবছর জানুয়ারিতে আয়োজন করা হলেও আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে মার্চে। তবে, এবার সাদপন্থিদের ইজতেমা আয়োজনের সুযোগ থাকবে না। এমনটিই জানিয়েছেন মাওলানা মুহাম্মাদ জুবায়েরের অনুসারী জুবায়েরপন্থি।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইজতেমা আয়োজন বিষয়ে কথা বলেন তাবলিগ জামাত বাংলাদেশ বা শুরায়ে নিজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।
তিনি বলেন, সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই। তাছাড়া উল্লিখত তিন দফা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এদিকে, গতকাল রোববার (২ নভেম্বর) তাবলিগের বিবদমান দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী বছর তাবলিগ জামাতের দুপক্ষের আয়োজনে আলাদা আলাদা বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার।
টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী এলাকাজুড়ে আয়োজিত বিশ্ব ইজতেমায় প্রতিবছর বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমাকে বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে ধরা হয়।
Posted ১২:৪০ পিএম | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Moumita Mashiyat
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।