ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শিরোপা জেতার পর ‘প্রতিপক্ষ’ ইয়ামালের পাশে রোনালদো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   354 বার পঠিত

শিরোপা জেতার পর ‘প্রতিপক্ষ’ ইয়ামালের পাশে রোনালদো

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছে পর্তুগাল। ৮ জুন, রোববার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে রোনালদোর দল। ম্যাচে গোল করে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের পারফরম্যান্স ততটা ভালো হয়নি। ম্যাচে বেশ সংগ্রাম করতে হয় তাকে। তবে ম্যাচের পর ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।

তিনি বলেন, ‘সে অনেক কিছু জিতবে, দলীয় ও ব্যক্তিগতভাবে। তার বয়স মাত্র ১৭… আমি আবার বলছি, সে এখনো একেবারে তরুণ। তার সামনে অনেক সময় আছে উন্নতি করার। সে এক কথায় এক বিস্ময়। তবে ওকে একা থাকতে দিন, এটাই আমি চাই। তার সামনে অনেক লম্বা ক্যারিয়ার আছে এবং আমি নিশ্চিত, সে বহুবার নেশন্স লিগ জিতবে।’

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তুলে নেন। সে সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়। তবে রোনালদো সেই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন।

রোনালদোর অভিমত, স্পেনকে ইউরো জেতানো এই কোচ দলকে সবচেয়ে ভালো বোঝেন, দলের জন্যও সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন তিনি। বললেন, ‘আপনাদের কোচ এক বিস্ময়ের নাম। দলের কী দরকার সেটা আমি জানি না, সে জানে। আমি তো কোচ নই। সে স্পেনের হয়ে একটি শিরোপা জিতেছে। আপনারা আর কী চান? যদি তিনি ইয়ামালকে তুলে নেন, তবে সেটাও নিশ্চয়ই দলের উন্নতির জন্যই করেছেন, তাই না?’

নেশন্স লিগের এই ব্যস্ততার পর স্পেন আর পর্তুগাল আবারও মাঠে নামবে আগামী সেপ্টেম্বরের উইন্ডোয়। নিজেদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দলদুটি মাঠে নামবে। স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে, পর্তুগাল লড়বে আর্মেনিয়ার সঙ্গে।

Facebook Comments Box

Posted ৪:৪২ পিএম | সোমবার, ০৯ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।