ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আরাফার দিনের রোজা রাখলেন হামজা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   332 বার পঠিত

আরাফার দিনের রোজা রাখলেন হামজা

পবিত্র হজ আজ। লাখো লাখো হাজীর তালবিয়ার ধ্বনিতে আজ মুখরিত আরাফার ময়দান। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় শামিল হতে না পারলেও গোটা বিশ্বে এই দিনে নফল রোজা রাখার চল আছে। এই রোজা রেখেছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীও। জাতীয় দলের ম্যাচের পর আজ রিকভারির দিন হওয়ায় সে সুযোগটা কাজে লাগিয়েছেন তিনি।

বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা। ভুটানের বিপক্ষে বুধবারের এই ম্যাচে তিনি ৬ মিনিটেই পেয়ে গেছেন গোলের দেখা। সে ম্যাচ পরে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে।

ম্যাচের পরের দিন বৃহস্পতিবার বাংলাদেশ দল কোনো অনুশীলন করছে না। হোটেলেই হামজারা রিকভারি সেশনে অংশ নিচ্ছেন। তার আগে বাংলাদেশ দল টিম ফটোশুট করেছে। বাংলাদেশের সাদা হোম জার্সি গায়ে চড়িয়ে ছবি তোলা হয়েছে সবার। তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচে অ্যাওয়ে জার্সি পরেই খেলেছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ম্যাচ দিয়ে সাদা হোম জার্সি পরে প্রথমবারের মতো জনসম্মুখে খেলতে নামবে দল।

দিন অনুশীলন না থাকায় রিকভারি শেষে ব্যস্ততাও নেই তেমন। সে সুযোগটা হেলায় হারাননি হামজা। রোজা রেখেছেন আরাফার দিনের।

তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও ব্যক্তিগত জীবনে তিনি বেশ ধর্মপ্রাণ। বাংলাদেশের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়া তিনি শুরু করেছেন সালাম দিয়ে। এছাড়াও তিনি ধর্মের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন। ম্যাচের আগে মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য চান। চলমান ফিলিস্তিন ইস্যুতে অনেক আগে থেকেই সরব ভূমিকা পালন করেছেন তিনি, ২০২১ সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এফ এ কাপজয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা।

সেই হামজা আজ রোজা রেখেছেন আরাফার দিনের। তবে জাতীয় দলের ক্যাম্পে তিনি একাই রোজা রাখছেন না। টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও সিয়াম পালন করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১০ জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের প্রস্তুতি বাংলাদেশ আগামীকাল শুক্রবার থেকে শুরু করবে। তবে সে ম্যাচের জন্য অনুশীলনের জন্য ঈদের দিনও মাঠে নামতে হতে পাড়ে বাংলাদেশকে। তবে সকালে ঈদ পালন করে সন্ধ্যায় অনুশীলনটা নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।

Facebook Comments Box

Posted ৫:২১ পিএম | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।