ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাকিব-তামিমদের গুরুকে কোচ করল নেপাল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   277 বার পঠিত

সাকিব-তামিমদের গুরুকে কোচ করল নেপাল

বাংলাদেশের ক্রিকেটে স্টুয়ার্ট ল নামটা বেশ পরিচিত। তার অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সাকিব-তামিমরা হয়ে উঠেছিলেন তারকা। সেই তাকেই এবার নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল।

গত ফেব্রুয়ারিতে মন্টি দেশাইয়ের মেয়াদ শেষ হওয়ায় তার জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি। সাবেক এই অস্ট্রেলিয়ানকে আগামী ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে নেপাল।

ক্রিকেট কোচিংয়ে বেশ অভিজ্ঞ ল। অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। পরবর্তীতে ২০১২ সালে বাংলাদেশ কোচিং করিয়েছেন। ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২০২৩ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করিয়ে তিনি দায়িত্ব নেন মার্কিন যুক্তরাষ্ট্রের।

তার অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সাফল্য পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে খেলে ইতিহাস রচনা করে তার দল। তার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশকেও হারায় যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের পর চাকরি হারাতে হয় অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা এই কোচকে।

স্টুয়ার্ট লর অধীনে আগামী জুনে বিশ্বকাপ লীগ ২ ফিক্সচারের অংশ হিসেবে স্কটল্যান্ডে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। এটাই হবে লর প্রথম অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপ লীগ ২ টেবিলে নেপালের অবস্থান দ্বিতীয়।

Facebook Comments Box

Posted ৫:২৫ এএম | শনিবার, ২৯ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।