ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   261 বার পঠিত

ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে: রেজাউল করিম

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন রেজাউল করিম।

তিনি বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশির ভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।