শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

  |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করেছেন, নয়াদিল্লি যেন তাঁর কৌশলগত দ্বীপপুঞ্জ থেকে সেনা প্রত্যাহার করে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে কার্যালয়ে যোগ দেওয়ার প্রথম দিনেই মুইজু এ পদক্ষেপ নিলেন।

একজন সফররত ভারতীয় মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় মুইজু বলেছেন, নয়াদিল্লি যেন সামুদ্রিক অঞ্চলে উপহার দেওয়া তিনটি বিমান টহলের জন্য মোতায়েন করা কর্মীদের প্রত্যাহার করে।

মুইজুর কার্যালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট তাঁর কার্যালয়ের ভারতের ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেছেন।

এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের অনুরোধ জানান।

তবে মালদ্বীপ সেনা প্রত্যাহারের জন্য কোনো সময় নির্ধারণ করে দেয়নি বা কতজন কর্মী প্রত্যাহার করতে হবে তা নির্দিষ্ট করে বলেনি। মুইজু এর আগে ঘোষণা করেছিলেন, বিদেশি সেনা অপসারণ করা তাঁর অগ্রাধিকার।

মুইজু শপথ নেওয়ার পরপরই বলেছেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক সদস্য থাকবে না।

যখন আমাদের নিরাপত্তার কথা আসবে, আমি একটি সীমা চিহ্নিত করব। অন্যান্য দেশের ক্ষেত্রেও মালদ্বীপ সম্মান রাখবে।’

Facebook Comments Box

Posted ২:৫২ এএম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।