মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইমরান খানের দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

  |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

ইমরান খানের দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরানের দলের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সোমবার দুনিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গেল ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতা-কর্মীদের দায়ী করা হয়। এ বিষয়ে কাকার বলেন, সেদিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, পিটিআই যথাযথভাবে নিবন্ধিৎ দল। নির্বাচনী প্রক্রিয়ায় এর অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা নেই।

নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী কাকার তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) একটি তারিখ নির্ধারণ করে দেবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছে আমাদের নেই।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৫৪ পিএম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।